চীনা লেখকের সঙ্গে একমত নয় নেটফ্লিক্স

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৩৮  
উইঘুর মুসলমানদের প্রতি দেশটির সরকারের আচরণের বিষয়ে চীনা লেখকের মতামতের সাথে একমত নয় নেটফ্লিক্স। চীনা সায়েন্স-ফিকশন বই ট্রিলজি গ্রহণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটরদের উদ্বেগের জবাবে শুক্রবার নিজেদের এই অবস্থান পরিস্কার করেছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে নেটফ্লিক্সকে এই বই তিনটির বিষয় একটি টিভি সিরিজে অন্তর্ভূক্তির পরিকল্পনা বাতিলে পুনর্বিবেচনার আহ্বান জানান পাঁচজন রিপাবলিকান মার্কিন সিনেটর। তারা বলেছেন, জিনজিয়াং অঞ্চলের জাতিগত উইঘুর এবং অন্যান্য মুসলমানদের উপর চীনা সরকারের নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন ওই বইয়ের লেখক। বস্তুত, “দ্য থ্রি বডি প্রবলেম” নিয়ে দুটি সিক্যুয়েল লিখেছেন টিভি সিরিজের প্রযোজক লিউ সিক্সিন। নেটফ্লিক্স চলতি মাসে ঘোষণা করেছে, তারা এইচবিও মেগাহিট “গেম অফ থ্রোনস” এর স্রষ্টা ডি বি ওয়েইস এবং ডেভিড বেনিওফের নেতৃত্বে ইংরেজি ভাষার টিভি সিরিজটি তৈরি করছে। এ বিষয়ে উদ্ভূত উদ্বেগ বিষয়ে সিনেটরদের কাছে লেখা এক চিঠিতে টফ্লিক্স গ্লোবাল পাবলিক পলিসির ভাইস প্রেসিডেন্ট ডিন গারফিল্ড মিলিউ এই অনুষ্ঠানের স্রষ্টা নন বইটির লেখক মাত্র। আমরা তার মন্তব্যের সাথে একমত নই, যা তার বই বা নেটফ্লিক্স শো-এর সাথে পুরোপুরি সম্পর্কহীন।